ওয়ালটন জাতীয় ফুটভলি প্রতিযোগিতা রবিবার শুরু
‘ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪’ এ অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী রবিবার (৩০ জুন) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় (নারী ও পুরুষ) ফুটভলি প্রতিযোগিতা-২০২৪’।
রাজারবাগ পুলিশ লাইন মাঠে দুই বিভাগে মোট ১৪টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য শনিবার (২৯ জুন) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয় সহ-সভাপতি মোহাম্মদ সোহেল রানা (পিপিএম-সেবা), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) আমানউল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যান্যরা।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন