রংপুরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর
সেন্ট্রাল রোডের বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী জানিয়েছেন,
গোপন সংবাদের ভিত্তিতে তার বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে
মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও
তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
এ মামলায় গত ২৮ জানুয়ারি রাতে নগরীর
স্টেশন বাবুপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আল-আমিন হোসেনকে
অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
এর আগে একই মামলায় গত বছরের ২৭ অক্টোবর
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে
কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন