শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পথসভায় বাধা, হান্নান মাসুউদসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫ ২২:৫৮ |আপডেট : ১০ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
নোয়াখালীর হাতিয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ।
নোয়াখালীর হাতিয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ।

নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এতে হান্নান মাসউদসহ তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মো. ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসউদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে পথসভায় বাধা দেয়। পরে হান্নানের সঙ্গে থাকা লোকজন তাদের ধাওয়া দেয়। এ ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন।

এ বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে তার পথসভায় বাধা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন।

জাহাজমারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছব। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর