মুগ্ধর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাবেক ছাত্রলীগ নেত্রী
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে আইন বিভাগের শিক্ষিকা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মৌমিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন-৪৫ ব্যাচের
শিক্ষার্থী। তিনি ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তার
বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ছিলেন। জুলাই আন্দোলনে মিরপুরে বিইউপি
শিক্ষার্থীদের নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন হয়। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী
মীর মুগ্ধ ও আইন বিভাগের জোবায়ের শহিদ হন।
সাবেক ছাত্রলীগ নেত্রী মৌমিতার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিইউপি ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে। ফেসবুকে এনসিপির নেতাসহ বিইউপির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে সোমবার এনসিপির সংগঠক
ও বিইউপির সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মনসুর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে
তিনি লেখেন, ৫ আগস্ট এ দেশের জনগণ রায় দিয়েছিল এ দেশে কোনো লীগের অস্তিত্ব থাকবে না।
কিন্তু দুঃখের বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মৌমিতা রহমান ঈপ্সিতাকে
পুনর্বাসন করা হয়েছে বিইউপির আইন বিভাগের শিক্ষক হিসাবে।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন