করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর
করাচিকে হারিয়ে ফাইনালের আরও কাছে সাকিবের লাহোর
পিএসএলের এলিমিনেটরে করাচিকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে লাহোর কালান্দার্স। লাহোরের দলে তিন বাংলাদেশি থাকলেও এলিমিনেটরে একাদশে সুযোগ পান শুধু সাকিবই। আর বল হাতে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
টস হেরে প্রথম ফিল্ডিংয়ে নামে সাকিবের
লাহোর। ডেভিড ওয়ার্নারের দারুণ ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৯০ রানের পুঁজি পায় করাচি
কিংস। জবাবে ৬ উইকেট ও ৮ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের লাহোর। শুক্রবার
(২৩ মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদের মুখোমুখি হবে লাহোর। এই ম্যাচে জয় পেলেই
ফাইনালের টিকিট কাটবে তারা।
করাচির অধিনায়ক ওয়ার্নার টিম সেফার্টকে
নিয়ে দারুণ এক শুরু এনে দেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সেফার্ট। তবে একপ্রান্ত আগলে
ব্যাটিং চালিয়ে যান ওয়ার্নার। অপরদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে করাচি।
সপ্তম ওভারে শাহিন বল তুলে দেন সাকিবের হাতে। সাকিব ওভারের শেষ বলে শিকার করেন জেমস ভিন্সকে। সেই ওভারে সাকিব খরচ করেন মাত্র ৪ রান। তবে অবাক করার বিষয় হল, এরপর আর বোলিং করার সুযোগ পাননি সাকিব। শেষ পর্যন্ত ওয়ার্নারের ইনিংস সেরা ৭৫ রানের উপর ভর করে ১৯০ রানের পুঁজি পায় করাচি। লাহোরের হয়ে ৩টি উইকেট পান হারিস রউফ। ২ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি।
এই রান তাড়া করতে নেমেও সাকিবের ব্যাটিং
প্রয়োজন পড়েনি লাহোরের। তার আগেই কাজটা শেষ করে দেন ফখর জামান, আব্দুল্লাহ শফিক, কুশল
পেরেরা আর ভানুকা রাজাপাকশেরা। ফখরের ২৮ বলে ৪৭ রানে উড়ন্ত শুরু পায় লাহোর। তার বিদায়ের
পর ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলের সুতোটা ঢিলে হতে দেননি আব্দুল্লাহ। এরপর ৩০ করা
কুশল পেরেরা বিদায় নিলেও ১২ বলে ২৩ রান করা ভানুকা রাজাপাকশে ম্যাচ শেষ করেই ফেরেন
সাজঘরে।
করাচির হয়ে ২ উইকেট পান হাসান আলি। তবে ৬ উইকেটের জয় তুলে নেয় লাহোর। চলে যায় কোয়ালিফায়ারে।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন