গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী
ছবি : সংগৃহীত
জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে
সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় বাহিনী।
সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী
মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী
ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।
পোস্টে আরও লেখা হয়, গুজবে কান দেবেন না,
বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।
এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির
ছবিও জুড়ে দেওয়া হয়।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন