পাকিস্তানের কারণে ভাগ্য খুলল বাংলাদেশের
প্রতীকী ছবি
পাকিস্তানের কারণে ভাগ্য খুলে গেলো বাংলাদেশ হকি দলের। ২৯ আগস্ট থেকে ভারতের রাজগিরে শুরু হতে যাচ্ছে হকির এশিয়া কাপ।
নিরাপত্তাজনিত কারণে আসর থেকে সরে দাঁড়াল পাকিস্তান। পাকিস্তানের জায়গায়
অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ হকি দল।
বিষয়টি নিশ্চিত করে সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট
কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘আমরা আজ দুপুরে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমন্ত্রণ
পেয়েছি। ইনশাআল্লাহ, আমরা এশিয়া কাপে অংশ নেব। আমাদের প্রস্তুতিও চলছে।’
বাংলাদেশ এশিয়া কাপে নিয়মিত অংশ নিচ্ছে ১৯৮২ সাল থেকে। তবে এবার সরাসরি
টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেননি। পাকিস্তান নাম প্রত্যাহার করার কারণে
তাদের জায়গা সুযোগ পেল বাংলাদেশ।
এশিয়া কাপে এবার মোট ৮টি দল অংশগ্রহণ করবে। ভারত, চীন, জাপান, দক্ষিণ
কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ খেলবে ১২তম আসরে। টুর্নামেন্ট
চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সবচেয়ে সফল দেশ দক্ষিণ কোরিয়া; তারা এশিয়া
কাপে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন।
আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হকি বিশ্বকাপ।
এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি ১৬ দলের সেই বিশ্বমঞ্চে জায়গা নিশ্চিত করবে।
বাংলাদেশ জাতীয় দল ইতিমধ্যেই ১৪ আগস্ট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে চলছে শেষ প্রস্তুতি।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন