জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) ফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম ড এহছানুল হক মিলনের কাছে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের ওপর অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বর এবং চলতি বছরের ২০২৬ সালের ৬ জানুয়ারি।
দুইভাবে ফলাফল দেখা যাবে
ফল প্রকাশের দিন সার্ভারে চাপ এড়াতে শিক্ষার্থীরা দুইভাবে রেজাল্ট দেখতে পারবে:
১. অনলাইন পদ্ধতি (Online Method): প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।
২. এসএমএস পদ্ধতি (SMS Method): মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন