শনিবার, ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ জেলায় বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬ ০০:১২ |আপডেট : ১৫ মে ২০২৬ ১৯:৪৯
ছবি :সংগৃহীত
ছবি :সংগৃহীত

দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় একদিনে নারীসহ ১৩ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) দেশের ৮টি জেলায় পৃথক এসব ঘটনা ঘটে।

মৃতদের বেশিরভাগই কৃষক, জেলে কিংবা দিনমজুর, যারা জীবিকার তাগিদে বা দৈনন্দিন কাজে বাইরে ছিলেন। এর মধ্যে পটুয়াখালীতে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন এবং বজ্রপাতে ওই জেলায় অন্তত অর্ধশতাধিক গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

এছাড়া জামালপুর ও বরগুনায় ২ জন করে এবং রাজবাড়ী, ময়মনসিংহ, রংপুর, শরীয়তপুর ও বাগেরহাটে ১ জন করে মারা গেছেন।



মন্তব্য করুন

সর্বশেষ খবর
এই বিভাগের আর খবর