ঢাবির রাজু ভাস্কর্যে সাকিবের কুশপুত্তলিকা দাহ
রাজু ভাস্কর্যে সাকিবের কুশপুত্তলিকা দাহ
দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে আসার কথা রয়েছে সাকিব আল হাসানের। শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য।
এদিকে সাকিবের দেশে ফেরার খবর ক্ষুব্ধ
প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
রাজু ভাস্কর্যে সাকিবের কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীসহ প্রায় শতাধিক মানুষ।
‘ক্রিকেটপ্রেমী জনতা’র ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘ভোটচোরের দুই গালে, জুতা মারো তালে
তালে’, ‘জুয়াড়ির দুই গালে জুতা মারো তালে
তালে’, ‘শেখ হাসিনার সরকার জেলে ভরা দরকার’ সহ নানা স্লোগান দিয়েছেন।
কর্মসূচীর উদ্যোক্তারা জানান, আওয়ামী লীগ
সরকারের বিনা ভোটের এমপি সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবে–এই ঘটনার প্রতিবাদ করতেই তারা এই
অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শিক্ষার্থী
ফারদিন হাসান বলেন, খেলোয়াড় সাকিব ও ভোটচোর সাকিব কখনোই আলাদা নয়। তাদের যদি বিসিবি
আলাদা হিসেবেই বিবেচনা করে তাহলে যেন এক হাতে হাতকড়া পরিয়ে আরেক হাতে ব্যাট হাতে তাকে
খেলার সুযোগ দেয়া হয়। অন্যথায় নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম
তানিম বলেন, দেশের নাগরিক হিসেবে সাকিব অবশ্যই দেশে আসবে। তবে তাকে গ্রেফতার করে আদালতের
মাধ্যমে নিজের নির্দোষ হওয়া প্রমাণ করতে হবে। যখন আমাদের ভাইদের গুলি করে মারা হয়েছে
তখন যে মুখে কুলুপ এঁটে বসে ছিল সেই গণহত্যাকারীর দোসরকে আমরা পুনর্বাসনের সুযোগ দিতে
পারি না।
সর্বশেষ খবর
- একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’ ; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
- ১৯৭১: স্মৃতির লড়াই এখন নতুন প্রজন্মের হাতে
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
মন্তব্য করুন