হলে সিট না পেয়ে দাঁড়িয়েই ‘মাসুদ রানা’ সিনেমা দেখলেন হিরো
সিনেমাহলে সিট না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা রাসেল রানা। ছবি: জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ
এবারের ঈদে কাজী আনোয়ার হোসেনের কালজয়ী উপন্যাস ‘মাসুদ রানা’র গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে। রাসেল রানা অভিনীত মুক্তির প্রথম দিনেই সিনেমাটি দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
সেই সঙ্গে এ নিয়ে বেশ আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সিনেমাটি নিয়ে
এক অভিনব চ্যালেঞ্জ ও বড় ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি অত্যন্ত
আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করে বলেন, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’।
প্রযোজক বলেন, আমাদের সিনেমায় নতুন নায়ক-নায়িকা কাজ করেছেন। নতুন হওয়ার
কারণে হয়তো শুরুর দিকে তারা কিছুটা কম প্রাধান্য পাবেন। তবে জাজ মাল্টিমিডিয়ার ওপর
মানুষের একটা দীর্ঘদিনের ভরসা আছে। সেই ভরসার জায়গা থেকেই আমি বলছি— এ সিনেমা যদি
এই ঈদের সেরা সিনেমা না হয়, তবে জাজ মাল্টিমিডিয়া আর কোনো দিন সিনেমা বানাবে না এবং
আমিও আর কোনো দিন সিনেমা তৈরি করব না।
এ ব্যতিক্রমী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আব্দুল আজিজ বলেন, চ্যালেঞ্জ একটাই— যদি কারও কাছে
সিনেমা খারাপ লাগে, জাস্ট টিকিটের পেছনে নাম এবং আপনার বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার
ঠিকানায় পাঠিয়ে দেবেন, টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
‘মাসুদ রানা’ সিনেমা মুক্তির
প্রথম দিনেই সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে দিয়েছে। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার
সেই ফেসবুক পোস্ট কেন্দ্র করে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে তুমুল আলোচনা ও হাসির
খোরাক হয়ে দাঁড়িয়েছে। সিনেমার সাফল্যমণ্ডিত মুহূর্ত ও ব্যতিক্রমী একটি চিত্র তুলে ধরে
প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে— সিনেমাহলে সিট
না পেয়ে দাঁড়িয়েই সিনেমা দেখছেন সিনেমার ‘মাসুদ রানা’ চরিত্রের অভিনেতা
রাসেল রানা।
সামাজিক মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া তাদের সেই পোস্টে লিখেছেন— হিরো যখন টিকিট
পায় না। সব টিকিট আগেই সোল্ড আউট হয়ে যায়, তখন হিরোর নিজের সিনেমা দাঁড়িয়ে দেখা ছাড়া
উপায় থাকে না।
প্রযোজনা প্রতিষ্ঠানের এমন দাবির সঙ্গে একমত হতে পারেননি দর্শকদের একাংশ।
অনেকেই একে সস্তা পাবলিসিটি স্টান্ট বা প্রচারের কৌশল হিসেবে মনে করছেন। এক নেটিজেন
লিখেছেন— ‘ওই যে পেছনে সিট
খালি।’ শুধু তিনিই নন,
সাধারণ নেটিজেনদের অনেকেই সিনেমার ব্যাকগ্রাউন্ডে কিছু খালি আসন চিহ্নিত করে প্রযোজনা
প্রতিষ্ঠানের এই অতি-আবেগী দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বেশ রসাত্মক মন্তব্য
করেছেন।
যদিও এ বিতর্কের বাইরেও মুক্তির প্রথম দিনে দর্শক উপস্থিতির বিষয়ে সন্তোষ
প্রকাশ করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
তিনি বলেন, প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট এবং
পরবর্তী দিনগুলোর অগ্রিম বুকিং তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি হচ্ছে।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন