'চুট্টমাল্লে' গান গেয়ে ঝড় তুললেন এড শিরান
ছবি : সংগৃহীত
'দেবরা' সিনেমার তেলেগু ভাষার জনপ্রিয় গান 'চুট্টমাল্লে' গেয়ে ঝড় তুলেছেন ‘পারফেক্ট’ খ্যাত ব্রিটিশ গায়ক এড শিরান। ভারতের বেঙ্গালুরুর কনসার্টে গাওয়া সে গান এখন নেটদুনিয়ায় ভাইরাল।
৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর কনসার্টে নিজের
জনপ্রিয় গানগুলো শোনাতে শুরু করেন শিরান। এরপরই ভক্তদের অবাক করে দিয়ে গান ধরেন তেলেগু
ভাষার জনপ্রিয় গান 'চুট্টমাল্লে'।
জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুর অভিনীত
'দেবরা' সিনেমার 'চুট্টমাল্লে' গান গাওয়ার সময় এড শিরানের সঙ্গে সুর মেলান ভারতের জনপ্রিয়
গায়িকা শিল্পা রাও।
দুই দেশের দুই সংগীতশিল্পীর সে স্টেজ পারফরম্যান্স
এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতীয় সঙ্গীত এবং সংস্কৃতিকে এত সুন্দর করে
উদ্যাপন করার জন্য প্রশংসায় ভাসছেন শিরান।
নিজের এক্স হ্যান্ডেলে 'চুট্টমাল্লে' গান
শেখার মুহূর্তও শেয়ার করেছেন শিরান। যা দেখে নেটিজেনরা শুভকামনা জানাচ্ছেন গায়ককে।
তেলেগু ভাষায় গান গাওয়ার আগে পাঞ্জাবি
ভাষায় গান গেয়েও ভক্তদের মুগ্ধ করেছিলেন শিরান। এ মুহূর্তে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ
এ গায়ক।
গানের কনসার্ট নিয়ে ব্যস্ত শিরান আগামী
১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্ট করে ভারত সফর শেষ করবেন।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন