আবরণ
কবি প্রদীপ্ত মোবারক
কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ; সমাজচেতনা ও দেশপ্রেম। এছাড়াও তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য আধুনিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন প্রদীপ্ত মোবারক। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সাথে সম্পৃক্ত রয়েছেন।
মুখের কথায় শিমুল তুলোর রেশ
পাঁজর ভাঙা পোড়া তাসের দেশ।
স্মৃতি এখন দিচ্ছে হামাগুড়ি,
বৃষ্টি মাখা রাতের কড়া নাড়ি।
দুপুর আসে ধূসর শাড়ি পরে
মানুষ যাচ্ছে কুয়াশা হয়ে সরে।
থেমে গেল ঝিঁঝিঁ পোকার ডাক,
বাড়ি ফিরছি হয়ে ভেজা কাক।
শুষ্ক হাওয়ায় কথার জাদু মেখে
তুলিরা শুধু আলপনা যায় রেখে।
সর্বশেষ খবর
- গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
- দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়
- ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
- সবুজ বাংলার রক্তাক্ত অধ্যায়: ১৯৭১ থেকে আজকের রাষ্ট্রচিন্তা
- বন্যা-পরবর্তী বাংলাদেশ: পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ
মন্তব্য করুন